Subscribe:

পুরুষেরা ত্বকের যত্নে যে ভুলগুলো করে থাকেন!!


ছেলে মেয়ে সবারই কমবেশি ত্বকের যত্ন করতে হয় আর আমরা অনেকেই না জেনে ভুল যত্নও করে থাকি । যা আমাদের ত্বকের জন্য অনেক ক্ষতিকর । তাছাড়া মেয়েদেরই শুধু সাজসজ্জা বা রূপচর্চায় ভুল হয়না পুরুষদের ক্ষেত্রেও এই ভুল কম নয়। চলুন জেনে নিই পুরুষদের করা সেই ছোট ছোট ভুল গুলো
১। একই সাবান সব কাজে ব্যবহার:
পুরুষরা ত্বকের যত্ন নিয়ে বরাবরই উদাসীন। আর এ কারণে দেখা যায় গায়ে মাখার সাবানই তারা ব্যবহার করে মুখ ধোয়ার জন্য। তবে মেয়েদের মতো পুরুষদের মুখের ত্বকও সংবেদনশীল, তাই মুখ পরিষ্কারের জন্য আলাদা ক্ষারহীন সাবান ব্যবহার করা প্রয়োজন।
পুরুষদের ত্বকের জন্য ‘অ্যাক্টিভেটেড চারকোল’ সমৃদ্ধ ফেইসওয়াশ ব্যবহার করা সব থেকে উপযোগী। কারণ এই প্রাকৃতিক উপাদান ত্বকে জমে থাকা দূষিত উপাদান ও ব্যাক্টেরিয়া ধুয়ে ফেলতে সাহায্য করে। আর শরীরের অন্যান্য অংশের ত্বকের জন্যও কোমল সাবান বা বডি ওয়াশ বেছে নিতে হবে।
২। শেইভিং ফোম ব্যবহার:
শেইভ করার জন্য অনেক ফেনা তৈরি করে এমন ফোম বা ক্রিম সবারই পছন্দের তালিকায় শীর্ষে থাকে। তবে এই ফোম ত্বককে কোনোভাবেই সুরক্ষিত রাখতে পারে না। এ কারণেই শেইভ করার পর ফোম ব্যবহারের পরও জ্বালাপোড়া অনুভূত হতে পারে।
তাই শেইভ করার জন্য লোশনজাতীয় শেইভিং ক্রিম যেগুলোতে খুব একটা ফোম তৈরি হয় না তেমন শেইভিং ক্রিম ব্যবহার শুরু করতে হবে। ভালো মানের শেইভিং ক্রিম ব্যবহার করলে ত্বকের ক্ষতি হবে কম এবং ত্বকে লালচেভাবও কম দেখা দেয়।
শেইভের পর অবশ্যই আফটার শেইভ ব্যবহার করতে হবে। খেয়াল রাখতে হবে যেন আফটার শেইভে অ্যালকোহল না থাকে। কারণ এই উপাদান ত্বকের জন্য ক্ষতিকর।
৩। ময়েশ্চারাইজার ব্যবহার:
দিনে অন্তত দুবার ফেইসওয়াশ দিয়ে মুখ ধোয়া উচিত এবং প্রতিবার মুখ মুছে ত্বকোপযোগী ময়েশ্চারাইজার লাগাতে হবে।
৪। সানস্ক্রিন ব্যবহার না করা:
সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখতে সানস্ক্রিন অত্যন্ত জরুরি। তবে পুরুষদের মধ্যে এই বিষয়ে সচেতনতা নেই বললেই চলে। ঘর থেকে বের হওয়ার ১৫ থেকে ২০ মিনিট আগে মুখে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।

বাসর রাতে অথবা বিয়ের আগে হবু স্বামীকে যে ১০টি প্রশ্ন অবশ্যই করবেন!


প্রেম আর বিয়ে, জীবনের সম্পূর্ণ ভিন্ন দুটি অধ্যায়। একটায় যেমন দায়িত্ব নেই, আছে কেবল আনন্দ। আরেকটায় ঠিক তেমনই আছে ভালো লাগার পাশা পাশি দায়িত্ব নেয়ার বিষয়টাও। আর তাই প্রেমের বিয়ে হোক বা পারিবারিক, বিয়ের আগে নিজের হবু স্বামীকে কিছু প্রশ্ন অবশ্যই করা উচিত। বাসর রাতে অথবা বিয়ের আগে হবু স্বামীকে যে ১০টি প্রশ্ন অবশ্যই করবেন, চলুন এবার তাহলে জেনে নিই প্রশ্ন গুলো কি কি:
১/ তুমি আমাকে কেনো ভালোবাসো?
এই প্রশ্নটা বলতে গেলে কেউই করেন না। কিন্তু এটাই সবচাইতে জরুরী। কেনো ভালোবাসেন তিনি আপনাকে? প্রথম জবাব যদি হয়- “তুমি অনেক সুন্দর”… তাহলে দ্বিতীয়বার ভাবুন। একজন মানুষ অনেক সুন্দর বলে তাকে ভালোবাসা আর যাই হোক সততার পর্যায়ে পড়ে না। তাহলে সময়ের সাথে সৌন্দর্য চলে গেলে ভালোবাসাও তখন ফুরিয়ে যাবে।
২/ তুমি আমার সাথেই পুরো জীবনটা কাটাতে চাও কেনো?
সেই সাথে নিজেকেও প্রশ্ন করুন- আপনি তার সাথে পুরো জীবন কাটাতে চান কেনো? এবং তারপর মিলিয়ে দেখুন পরস্পরের জবাব। মানসিকতা মিলছে কি?
৩/ সন্তানের বিষয়ে তোমার ভাবনা
কি?/কেনো মানুষের সন্তান প্রয়োজন?
তিনি সন্তান সম্পর্কে কী ভাবেন, ভালোবাসার ফসল নাকি বংশ বৃদ্ধির হাতিয়ার? তাহার আজকাল সন্তান না হওয়াটাও খুব সাধারণ ব্যাপার। যদি সন্তান না হয় আপনাদের কোন কারণে, যদি কারণ অক্ষমতা থাকে, সেক্ষেত্রে তার মনোভাব কী হবে সেটা জেনে রাখা অত্যন্ত জরুরী।
৪/ তোমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কী?
এই ব্যাপারটাও জেনে রাখাটা খুব বেশি জরুরী। তাহলে আপনি জানতে পারবেন কোন বিষয়গুলোকে তিনি গুরুত্ব দেন আর কোথায় কখনো আপনার উচিত হবে না হস্তক্ষেপ করা।
৫/ একদিন আমি এমন থাকবো না দেখতে, তখন কী হবে?
বয়সের ছাপ সবার চেহারাতেই পড়ে। এবং মেয়েদের ক্ষেত্রে অনেকটা আগে পড়ে। এই প্রশ্নের সৎ উত্তর পাবেন কিনা জানা নেই, তবে প্রশ্নটা অবশ্যই করুন।
৬/ যদি কখনো আমার বড় অসুখ হয় তখন তুমি কী করবে?
এই প্রশ্নের জবাব আপনাকে সাহায্য করবে তাকে আরও ভালোভাবে বুঝতে। কোন ভুল ধারণা থাকবে না মনে।
৭/ তুমি কি ওয়াদা করতে পারো যে দাম্পত্যে প্রতারণা করবে না?
এই ওয়াদা কেউ রক্ষা করতে পারবে কি পারবে না, সেটা ভবিষ্যতই বলে দেবে। কিন্তু কেউ যদি জীবনের শুরুতেই এই ওয়াদা করতে গড়িমসি করেন, বাকিটা আপনি নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন।
৮/ জীবনের চড়াই উৎরাইতে আমি কোন ভুল করে ফেললেও কি পাশে থাকবে?
পুরো পৃথিবী যদি কখনো বিপক্ষে চলে যায়, একজন মানুষ অন্ধভাবে বিশ্বাস করে ও ভালোবেসে পাশে থাকবে আপনার, পৃথিবীতে এর চাইতে সুন্দর আর কিছুই হতে পারে না। এর চাইতে বেশি নিরাপদও না।
৯/ বিয়ের পরও কি আমরা নিজ নিজ স্বপ্ন ও উদ্দেশ্য পূরণের জন্য কাজ করতে পারব?
বিয়ে মানেই জীবন ফুরিয়ে যাওয়া নয়। বিয়ে মানে নতুন একটি অধ্যায়ের শুরু। একটাই জীবন, সকলেরই আজন্ম লালিত কিছু স্বপ্ন থাকে। সেই স্বপ্নগুলোর কী হবে সেটা আগেই জেনে রাখা ভালো।
১০/ আমাদের দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে তুমি কী ভেবেছো?
একটু আগেই বললাম, দাম্পত্য মানে একটা নতুন অধ্যায়। আর জীবনের এই অধ্যায়ে চাই প্রচুর পরিকল্পনা। কোন অগ্রিম পরিকল্পনা ছাড়া দাম্পত্য কখনোই সফল হতে পারে না। আপনারও নিশ্চয়ই কিছু প্ল্যান আছে? তাহলে আগেই জেনে রাখুন হবু স্বামীর পরিকল্পনা।

এক ডিমের দাম ২০৮৪ টাকা!দেখে নিন কি ছিল এই ডিমের ভিতর।


অবাক কাণ্ড! এক ডিমের দাম নাকি ২০৮৪ টাকা! কিন্তু সেই ডিম উপহার পেয়ে সমস্যা প্রকট যে হতে পারে তা স্বপ্নেও ভাবেননি শার্লট হ্যারিসন।
সম্প্রতি অনলাইন সংস্থা ‘ই-বে’ থেকে একটি ডিম কিনে শার্লটকে উপহার দেন তার বাবা। ডিমটির দাম নিয়েছিল ২৫ পাউন্ড।
ডিমটি ছিল আসলে একটু অন্যরকম। প্রথমে শার্লট বুঝতে পারছিলেন না যে, ডিমটিকে নিয়ে কী করবেন তিনি।
এরপর সেই ডিমটিকে নিজের বাড়িতেই নির্দিষ্ট তাপমাত্রায় রেখে দিয়েছিলেন শার্লট। এর ঠিক ৪৭ দিন পর ঘটে সেই অদ্ভুত ঘটনা। ডিম ফুটে বের হয়ে আসে এমু পাখির বাচ্চা।
বাচ্চা এমু পাখিটিকে সযত্নে লালন পালন করতে থাকেন শার্লট। আদর করে তিনি পাখিটির নাম দেন কেভিন।
ধীরে ধীরে বাড়ির বাকি সদস্যদের সঙ্গেও বেশ ভালোভাবে মিশে যায় কেভিন। কিন্তু বাদ সাধে অন্য জায়গায়।
১ মাস পর কেভিনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভিডিও পোস্ট করেন শার্লট।
ব্যাস, সেই ভিডিওটি দেখেই শার্লটের বাড়িতে নোটিস পাঠায় রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিম্যালস। পাখিটিকে তাদের অফিসারদের হাতে তুলে দিতে বলা হয়।
এখন সেই এমুটি একটি স্পেশালিস্ট ফার্মে রয়েছে। কিন্তু কেন এমনটা করলেন আরএসপিসিএ-এর আধিকারিকরা?
তাদের তরফে জানানো হয়েছে, কেভিন এখন ছোট। কিন্তু একদিন সে বড় হবে। ছোট্ট পাখিটি এক সময় ৬ ফুট লম্বা হয়ে যাবে। তখন শার্লটের তিন বেডরুমের বাড়ি কেভিনের জন্য যথেষ্ট হবে না।
এমুর নিবাস অস্ট্রেলিয়া। উটপাখির পর পাখির সংসারে এরাই দ্বিতীয় বৃহত্তম। প্রায় ২০ বছর পর্যন্ত বাঁচে এরা।
তবে বড় হয়ে গেলে এরা হিংস্র হয়ে ওঠে। সেই কারণেই এমুটিকে নিয়ে যাওয়া হয়েছে।