Subscribe:

গলায় ছুরি ঠেকিয়ে এক পুরুষকে যৌন নির্যাতন করার দায়ে সাজা হলো এই তরুণীর !!


গলায় ছুরি ঠেকিয়ে একজন ট্যাক্সিচালককে যৌন নির্যাতনের অভিযোগে এক তরুণীর চার বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে সম্প্রতি এ ঘটনা ঘটে।

ব্রিটিশ অনলাইন মিররের প্রতিবেদনে বলা হয়, ২৩ বছর বয়সী ওই তরুণীর নাম ব্রিটানি কার্টার। আদালতে যখন তাঁর বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়, তখন তিনি নিজের হাসি থামাতে পারছিলেন না।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ২৮ জানুয়ারি ফিন্ডলে এলাকার একটি হোটেল থেকে ভোরে বেরিয়ে ব্রিটানি কার্টার ও তাঁর বন্ধু ২০ বছর বয়সী কোরি জ্যাকসন ট্যাক্সি ভাড়া করেন। ট্যাক্সি চলার একপর্যায়ে কোরি চালকের গলায় ছুরি ঠেকিয়ে ধরে ট্যাক্সি থামাতে বলেন। ট্যাক্সি থামলে গলায় কোরির ছুরি ঠেকানো অবস্থায় চালকের সঙ্গে জোর করে শারীরিক সংসর্গ করেন ব্রিটানি। পরে তাঁরা দুজনে চালকের পকেট থেকে ৩২ ডলার লুট করে পালিয়ে যান। এ ঘটনার পর ট্রিনিটি এক্সপ্রেস ক্যাব সার্ভিসের ২৯ বছর বয়সী ওই চালক পুলিশের কাছে অভিযোগ করেন। গত এপ্রিলে ব্রিটানিকে গ্রেপ্তার করে পুলিশ।

ব্রিটানি কার্টার দোষ স্বীকার করে বলেছেন, যৌন নির্যাতন করার আগে ট্যাক্সিচালকের গলায় ছুরি ঠেকানো হয়েছিল।

গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট রবার্ট রিং বলেন, ‘ব্রিটানি ওই ট্যাক্সিচালকের গলায় ছুরি ঠেকিয়ে যৌন নির্যাতন করেছেন। তবে কেন এমন করলেন, তা আমরা জানি না।’

প্রতিবেদনে বলা হয়, ট্যাক্সিচালকের যৌন নির্যাতনের মামলায় ব্রিটানির বন্ধু কোরি জ্যাকসনের দোষ প্রমাণিত হয়নি। তবে তাঁর বিরুদ্ধে এখনো অর্থ লুটের অভিযোগ রয়েছে। তিনি জামিনে আছেন। আগামী নভেম্বরে তাঁর বিচার শুরু হবে।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ব্রিটানির বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ রয়েছে। ওই মামলায় তিনি জামিনে থাকা অবস্থায় নতুন এ ঘটনা ঘটিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ৭৭ হাজার পাউন্ড মুচলেকা দিয়ে কোরি জ্যাকসন জামিনে আছেন। ২০ নভেম্বর থেকে তাঁর বিচার শুরু হবে।

কোরবানি না করে ১ লক্ষ টাকা বন্যাদুর্গতের সহায়তায় দিবেন সানী-মৌসুমী


দেশের উত্তরাঞ্চলের ভয়াবহ বন্যা আহত করেছে চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ওমর সানী- মৌসুমীকে। তাইতো পর্দার নায়ক-নায়িকা বন্যা দুর্গতদের সহায়তার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে বন্যাদুর্গতের সহায়তায় অন্যান্য তারকাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ওমর সানী।

শুক্রবার বিকেলে ফেসবুক লাইভে ওমর সানী বলেন, এবার আমরা কোরবানি করবনা। কোরবানীর জন্য রাখা ১ লক্ষ টাকা এবার বন্যাদুর্গতের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছি আমি আর মৌসুমী।

সানী বলেন, কোরবানি হল ত্যাগ। আল্লাহকে খুশি করার জন্য ত্যাগ স্বীকার করা। গত প্রায় ৩০ বছর ধরে আমি নিজের হাতে কোরবানি করি। এবারই করা হবে না। কোরবানীতে শুধু মাংস বিলালেই ত্যাগ স্বীকার হয় বলে আমি বিশ্বাস করি না।


সানী বন্যাদুর্গতের সহায়তার জন্য অন্যান্য তারকাদের এগিয়ে আসার আহ্বান জানান। এজন্য তিনি একটি ফান্ড গঠন করারও তাগিদ দেন।আর এই উদ্যোগ নিয়ে কোন ধরনের রাজনীতি না করতেও তিনি সকলের প্রতি অনুরোধ করেন।

জেনে নিন হার্ট অ্যাটাকের এক মাস আগে থেকেই দেহ যে ৭টি সিগনাল দেয় !!




আপনি হয়তো ইতিমধ্যেই জানেন হৃদরোগ এবং স্ট্রোক এখন বিশ্বব্যাপী অকাল মৃত্যুর একটি বড় কারণ। হার্ট অ্যাটাক হয় সাধারণত হৃদপিণ্ডে পর্যাপ্ত রক্ত চলাচল কমে গেলে বা বন্ধ হয়ে গেলে। অথবা রক্ত চলাচলের শিরা-উপশিরাগুলোতে কোনো ব্লক হলে হার্ট অ্যাটাক হয়। তবে আগেভাগেই হার্ট অ্যাটাকের লক্ষণগুলো ধরতে পারলে হয়তো অকাল মৃত্যু এড়ানো সম্ভব হতে পারে। হার্ট অ্যাটাকের এক মাস আগে থেকেই দেহ কিছু সতর্কতা সংকেত দিতে শুরু করে। এখানে এমন ৭টি লক্ষণ বাতলে দেওয়া হলো যেগুলো দেখা গেলে বুঝবেন আপনি শিগগিরই হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে যাচ্ছেন। আর লক্ষণগুলো দেখা গেলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। আসুন জেনে নেওয়া যাক…
১. অস্বাভাবিক রকমের শারীরিক দুর্বলতা
রক্তপ্রবাহ কমে গেলে এবং রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে এমনটা হয়। রক্তের শিরা-উপশিরাগুলোতে চর্বি জমে বাধা সৃষ্টি করলে এবং মাংসপেশী দুর্বল হয়ে পড়লে হৃদরোগের প্রধানতম এই লক্ষণটি দেখা দেয়।
২. ঝিমুনি
দেহে রক্তের প্রবাহ কমে গেলে ঝিমুনিও দেখা দেয়। মস্তিষ্কে রক্ত প্রবাহ কমে গেলে ঝিমুনির সৃষ্টি হয়।
৩. ঠাণ্ডা ঘাম
রক্তপ্রবাহ কমে গেলে দেহে ঘাম ঝরলে স্যাঁতসেতে ও ঠাণ্ডা ভাব অনুভূত হবে।
৪. বুক ব্যথা
বুক, বাহু, পিঠ এবং কাঁধে ব্যাথা অনুভূত হলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। বুকে ব্যথা এবং সংকোচন হৃৎপিণ্ডের অসুস্থতার একটি বড় লক্ষণ।
৫. ঠাণ্ডা বা ফ্লু
হার্ট অ্যাটাকের শিকার অনেককেই এক মাস আগে থেকে ঠাণ্ডা-সর্দি বা ফ্লু-তে আক্রান্ত হতে দেখা গেছে।
৬. শ্বাসকষ্ট
ফুসফুসে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং রক্ত সরবরাহ না হলে এই ধরনের সমস্যা দেখা দেয়। হার্টের সমস্যা থাকলে ফুসফুসে রক্ত চলাচল কমে যায়। আর শ্বাসকষ্ট বা শ্বাস ছোট হয়ে আসার মতো সমস্যা দেখা যায়।
৭. বমি, বদহজম, তলপেটে ব্যথা
বমিভাব, বদহজম, বুক হৃৎপিণ্ডে জ্বালাপোড়া করা বা তলপেটে ব্যথাও অনেক সময় হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হতে পারে। সুতরাং এই লক্ষণগুলো দেখা গেলেও হৃদরোগের ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।